ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অবরুদ্ধ শহর ছেড়ে গেল কুর্দি যোদ্ধারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ  ‘অস্ত্রবিরতি’র শর্ত অনুযায়ী নিজেদের প্রত্যাহারের অংশ হিসেবে তুরস্কের নেতৃত্বাধীন বাহিনী কর্তৃক অবরুদ্ধ উত্তর সিরিয়ার রাস আল-আইন শহর ছেড়ে গেছেন কুর্দি যোদ্ধারা।

তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু জানায়, রেড ক্রসের অ্যাম্বুলেন্স এবং বেসামরিক যান ব্যবহার করে রবিবার রাস আল-আইন শহর ছেড়ে যান তারা।

উত্তর সিরিয়ার সীমান্তবর্তী ৩২ কিলোমিটার এলাকায় প্রস্তাবিত ‘সেফ জোন’ থেকে কুর্দি যোদ্ধাদের প্রত্যাহারের শর্তে গত ১৭ অক্টোবর পাঁচ দিনের জন্য অভিযান বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হয় তুরস্ক।

এর অংশ হিসেবে অবরুদ্ধ রাস আল-আইন শহর ছেড়ে যান কুর্দি যোদ্ধারা। সেখান থেকে তারা কুর্দি নিয়ন্ত্রিত হাসাকা শহরের কামিশলি জেলায় পৌঁছান।

সিরীয় শরণার্থীদের জন্য ‘সেফ জোন’ প্রতিষ্ঠা এবং সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের সরাতে গত ৯ অক্টোবর উত্তর সিরিয়ায় ‘অপরারেশন পিস স্প্রিং’ শুরু করে তুরস্ক। এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল রাস আল-আইন শহর নিয়ন্ত্রণ।

এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে তুর্কি নেতৃত্বাধীন বাহিনী এবং কুর্দি যোদ্ধাদের মধ্যে শুরু থেকেই তুমুল লড়াই হয়। তুর্কি বাহিনী একপর্যায়ে শহরটিরকে সিরিয়ার অন্য ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে অবরুদ্ধ করে ফেলে। এতে সেখানে সহস্রাধিক কুর্দি যোদ্ধা আটকা পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অবরুদ্ধ শহর ছেড়ে গেল কুর্দি যোদ্ধারা

আপডেট টাইম : ১০:১৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯