ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা মহানগর উত্তর যুবলীগ থেকে বহিষ্কার কাউন্সিলর রাজীব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে সন্ত্রাসবাদ, দখল দারিত্ব ও চাঁদাবাজির অভিযোগে র‌্যাব আটক করার পর পরই যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে যুবলীগ থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর যুবলীগ থেকে সিদ্ধান্ত আসে যে, চলমান অভিযানে যারাই আটক হবে তাদেরকেই সংগঠন থেকে বহিষ্কার করা হবে। সেই সিদ্ধান্ত থেকেই রাজীবকেও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে কাউন্সিলর রাজীবকে আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।

যুবলীগ সূত্রে জানা যায়, সম্প্রতি বহিষ্কার হওয়া যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান আনিসকে কোটি টাকা দিয়ে রাজীব মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছেন। কাউন্সিলর হওয়ার পর রাজীব গত চার বছরে বাড়ি, গাড়ি, জমি দখল, চাঁদাবাজি করে প্রায় শত কোটি টাকার মালিক হয়েছেন।

কাউন্সিলর হওয়ার আগে মোহাম্মদপুর এলাকায় তিনি ৬ হাজার টাকার ভাড়া বাসায় বাস করতেন বলে অভিযোগ রয়েছে। একজন কাউন্সিলর হয়ে তিনি মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসীর মতো আচরণ করতেন বলেও সাধারণ মানুষের অভিযোগ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকা মহানগর উত্তর যুবলীগ থেকে বহিষ্কার কাউন্সিলর রাজীব

আপডেট টাইম : ০৯:৫১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯