ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শিবসেনায় যোগ দিলেন সালমান খানের দেহরক্ষী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ   এবার ভারতের রাজনীতিতে যোগ দিলেন বলিউড সুপারস্টার সালমান খানের দেহরক্ষী শেরা ওরফে গুরমীত সিংহ। তিনি সুলতানখ্যাত এই অভিনেতার বিশ্বস্ত বন্ধু বলেও পরিচিত।

আগামী সোমবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট গণনা হবে তিন দিন পর ২৪ অক্টোবর। কিন্তু তার আগেই শুক্রবার কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও দলীয় শাখা সংগঠন যুবসেনার সভাপতি আদিত্য ঠাকরের উপস্থিতিতে মুম্বাইয়ে তাদের বাসভবন মাতশ্রীতে শিবসেনায় যোগ দেন শেরা।

পরবর্তী সময়ে এক টুইটার পোস্টে শিবসেনার তরফ থেকে এমন খবর জানানো হয়েছে।

বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা অভিনেতাদের মধ্যে অন্যতম সালমান খান। গত দুই দশক ধরে সেই সালমানের দেহরক্ষীর ভূমিকা রাখছেন শেরা। বিপদে-আপদে বরাবর তার পরিবারের পাশে থেকেছেন তিনি।

এতে ২০১১ সালের বডিগার্ড ছবিটি শেরাকেই উৎসর্গ করেন বজরঙ্গী ভাইজান। মামলায় জড়িয়ে সালমান কারাগারে গেলেও তার পাশে ছিলেন তিনি। কারাগারে নিয়মিত দেখা করতে গিয়েছেন।

সালমানের দেহরক্ষী হিসাবে পরিচিতি পেলেও নিজেকে তাতেই সীমাবদ্ধ রাখেননি শেরা। টাইগার সিকিউরিটি সার্ভিসেস নামে নিজের একটি সংস্থা চালান তিনি। সঞ্জয় দত্তসহ একাধিক খ্যাতিমান বলিউড তারকার নিরাপত্তা দেয় ওই সংস্থা।

সালমান খানের মতোই তার দেহরক্ষীকে ঘিরেও বিতর্ক একেবারে কম না। একবার সালমানকে পাপারাজ্জিরা ছেঁকে ধরলে তাদের ধাক্কা দিয়ে বিতর্কে জড়ান তিনি।

এক সাক্ষাৎকারে শেরা বলেন, যখন ভাইজানের দিকে কোনো হুমকি আসে, তখন আমি তার পাশে থাকি না, তার সামনেই থাকি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শিবসেনায় যোগ দিলেন সালমান খানের দেহরক্ষী

আপডেট টাইম : ০৩:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯