ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শেখ হাসিনা নিরাপত্তার উদাহরণ সৃষ্টি করেছেন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • ২৯৩ বার

হাওড় বার্তা ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্ম, বর্ণ, গোত্র ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তার উদাহরণ সৃষ্টি করেছেন উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘সবার মত ও পথ ধারণ করেই আজকের বাংলাদেশ। দেশে সব ধর্মের মানুষ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাচ্ছে এবং পাবে।’

শুক্রবার রাজধানীর বনানীর সোয়াত মাঠে গারো সম্প্রদায়ের অনুষ্ঠান ‘ঢাকা ওয়ানগালা- ২০১৯’ উদযাপনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গারো সম্প্রদায় বড় ত্যাগ স্বীকার করেছিল। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ধারণায় বিশ্বাস রেখে তারা স্বাধীকার আন্দোলনে ভূমিকা রেখেছিল।

শ. ম. রেজাউল করিম বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকারে কেউ হস্তক্ষেপ করুক এটা সরকার চায় না। যদি কেউ তা করে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার।

গারো সম্প্রদায়ের উদ্দেশে মন্ত্রী বলেন, আমরা চাই আপনাদের স্বতন্ত্র সংস্কৃতি টিকে থাকুক। পাহাড়িদের নিজস্ব বৈশিষ্ট্যের মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে সমতলের বাঙালিদের প্রতিষ্ঠা আওয়ামী লীগ করেনি, শেখ হাসিনা সরকার করেনি। যারা করেছে তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে।

ওয়ানগালা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চিছামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক থিওফিল নওরেক, গারো ওয়ানগালার নকমা (সমাজ প্রধান) সাগর রিছিল প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগরণী মাল্টিমিডিয়া লিমিটেডেরে ব্যবস্থাপনা পরিচালক শুভ খান, ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মশিউর রহমান খানসহ অনেকে।

অনুষ্ঠানটি উপভোগ করতে গারোসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভিড় করেন। উৎসবে পূজা-অর্চনা, আলোচনা, গান আর নাচে দর্শনার্থীদের মাতিয়ে রাখেন গারো শিল্পীরা। উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্টল বসানো হয়। গারো সংস্কৃতি ও আবেগজড়িত পোশাক, খাবার, শাকসবজিসহ বিভিন্ন ধরনের পণ্য স্থান পায় এসব দোকানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শেখ হাসিনা নিরাপত্তার উদাহরণ সৃষ্টি করেছেন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আপডেট টাইম : ১০:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯