ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জামায়াতকে তালাক দিয়ে বিএনপিকে রাস্তায় নামার আহ্বানঃ ডা. জাফরুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ৪০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জামায়াতে ইসলামিকে তালাক দিয়ে বিএনপিকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান তিনি। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসি দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জনগণের প্রশ্ন ভোট দিতে পারবো কিনা? ভোট দেওয়ার সংগ্রামটাই…। এই যে আমির খসরু। এটা আপনাদেরই দায়িত্ব। সব বিভেদ একটু ভুলে গিয়ে জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামুন। বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে। বাংলাদেশে গণতন্ত্রের মুক্তি আসবে এবং খালেদা জিয়া মুক্ত হবেন।’

আবরারের হত্যাকারীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে আবরারের হত্যাকাণ্ডের যে কাহিনী শুনছি, তারা ৩০২ ধারার মামলাকে ৩০৪ ধারায় পরিণত করার চেষ্টা করছে। এই সরকারের জন্য এটা নতুন কোনো ঘটনা নয়।’

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আইনি লড়াইয়ে খালেদা জিয়া মুক্ত হবেন না। তাই সবাইকে আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জামায়াতকে তালাক দিয়ে বিএনপিকে রাস্তায় নামার আহ্বানঃ ডা. জাফরুল্লাহ

আপডেট টাইম : ১১:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯