ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্রেক্সিট চুক্তিকে ক্ষতিকর: টিউলিপ সিদ্দিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের মধ্যকার নতুন ব্রেক্সিট চুক্তির খসড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক মনে করেন, এটি একটি ক্ষতিকর চুক্তি। খবর ডয়চে ভেলের।

ব্রেক্সিট নিয়ে অনেক আলোচনার পর বৃহস্পতিবার ইইউ ও ব্রিটেন এ সংক্রান্ত এক নতুন চুক্তির খসড়া প্রস্তুত করেছে। শনিবার ব্রিটিশ সংসদে এই চুক্তি অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। তবে অনুমোদনের ভোটাভুটির আগে মাত্র নব্বই মিনিট এই বিষয়ে বিতর্কের সুযোগ পাবেন সংসদ সদস্যরা, যা যথেষ্ট নয় বলে মনে করছেন টিউলিপ সিদ্দিক।

বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ রাজনীতিবিদ বৃহস্পতিবার টুইটারে লেখেন, এটা অত্যন্ত অমর্যাদাকর ব্যাপার যে চুক্তিটি নিয়ে শনিবার ভোটাভুটির আগে আমাদেরকে মাত্র ৯০ মিনিট সময় দেয়া হবে। এটা হচ্ছে বর্তমান সরকারের তৈরি ক্ষতিকর ব্রেক্সিট চুক্তির ব্যাপারে বিতর্কে সুযোগ না দেয়ার সবশেষ উদাহরণ। আমাদের দেশের ভবিষ্যৎ সঙ্কটাপন্ন।

এদিকে, ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন জানিয়েছেন, তার দল সংসদে নতুন ব্রেক্সিট চুক্তির পক্ষে ভোট দেবে না। তিনি বলেন, এই বিশ্বাসঘাতকতামূলক চুক্তি আমাদের দেশকে ঐক্যবদ্ধ করবে না এবং এটি প্রত্যাখ্যান করা উচিত। ব্রেক্সিট সঙ্কট সমাধানের সবচেয়ে ভালো উপায় হচ্ছে জনগণের চূড়ান্ত মতামত জানতে গণভোটের আয়োজন করা।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস অবশ্য ব্রেক্সিট চুক্তির নতুন খসড়াকে এক কূটনৈতিক সাফল্য হিসেবে আখ্যা দিয়েছেন। বার্লিনে তিনি সাংবাদিকদেরকে বলেন, এই চুক্তি এটাই প্রমাণ করে যে আমরা সবাই দায়িত্ব নিয়ে একসঙ্গে কাজ করেছি।

হাইকো মাস অবশ্য এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যে চুক্তিটি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কারণ এটি নিয়ে ইইউ নেতাদের বৈঠকে এবং ইউরোপিয়ান পার্লামেন্টে আলোচনা এখনও বাকি আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্রেক্সিট চুক্তিকে ক্ষতিকর: টিউলিপ সিদ্দিক

আপডেট টাইম : ১১:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯