ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

লেবাননে বানৌজা ‘বিজয়’ পরিদর্শনে সহকারী নৌপ্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ২৬৯ বার

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের অধীনে লেবাননে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিএনএস ‘বিজয়’ পরিদর্শন করেছেন সহকারী নৌপ্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন। বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল চারদিনের সফরে ১৬ অক্টোবর লেবাননে আসেন।

দেশটিতে জাহাজ পৌঁছালে সহকারী নৌপ্রধানকে স্বাগত জানান বানৌজা বিজয়ের অধিনায়ক ও ব্যানকন-১০ এর কন্টিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন এম জয়নাল আবেদিন। এ সময় জাহাজের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

Lebanon-navy-2

পরে জাহাজের বিভিন্ন কর্মকাণ্ডের উপর তাকে ব্রিফিং করা হয়। ব্রিফিং অনুষ্ঠানে তিনি জাহাজের সকল কর্মকর্তা ও নাবিকদের কর্মনিষ্ঠ এবং পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং সবাইকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি ও সুনাম বজায় রাখার দিক-নির্দেশনা দেন।

Lebanon-navy-2

লেবাননে অবস্থানকালে সহকারী নৌপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি দলটি দেশটির সামরিক-বেসামরিক এবং জাতিসংঘের মিশনের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন। বাংলাদেশ-লেবানন এবং বাংলাদেশ-জাতিসংঘের মাঝে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ নৌবাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

লেবাননে বানৌজা ‘বিজয়’ পরিদর্শনে সহকারী নৌপ্রধান

আপডেট টাইম : ০৩:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯