ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মন্ত্রিপরিষদের নতুন সচিব খন্দকার আনোয়ারুল, বিশ্বব্যাংকে শফিউল আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মন্ত্রিপরিষদের নতুন সচিব হয়েছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আর বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে আগামী তিন বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম অলিউর রহমান স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে উভয় আদেশ শিগগিরই কার্যকর করা হবে বলেও উভয় প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১ সেপ্টেম্বর বা যোগ দেওয়ার তারিখ থেকে মোহাম্মদ শফিউল আলমকে মন্ত্রিপরিষদের সচিব পদমর্যদায় পরবর্তী তিন বছরের জন্য ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তিন বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মন্ত্রিপরিষদের নতুন সচিব খন্দকার আনোয়ারুল, বিশ্বব্যাংকে শফিউল আলম

আপডেট টাইম : ১১:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯