ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দুবাইয়ে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আরব আমিরাতের দুবাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল। তার মুক্তি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে জিসানকে ধরা হয়েছে, এবং আজকের সংবাদপত্রগুলোর সংবাদ আমার দৃষ্টি আর্কষিত হয়েছে, আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সত্যতা পাইনি। যদি পরবর্তীতে কিছু আসে আমাদের কাছে আমরা আপনাদের জানাবো। তবে এখন পর্যন্ত আমরা যতোটুকু জানি, দুবাইয়ে  ধরা পড়েছে, এবং তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে।

(১৩ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বারাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন।

এদিকে, দেশের শীর্ষ স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, দুবাইয়ে গ্রেফতার হওয়া ওই ব্যক্তি আসল জিসান নয়। এই ব্যক্তি তিন দিন আগে জামিনে বেরিয়ে গেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান এখন লন্ডনে। ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর আগেই তিনি দুবাই ছাড়েন। ইউরোপের একাধিক দেশ ঘুরে গত ১০ অক্টোবর তিনি আবার লন্ডনে যান।

পুলিশর একাধিক কর্মকতা বলছেন,  দুবাই পুলিশের পাঠানো তথ্যের বরাত দিয়েই তারা গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিসান বলে শনাক্ত করেছিলেন। এখন এ ব্যাপারে আরও খোঁজ করা হচ্ছে।

গত ৩ অক্টোবর একটি প্রেস নোট দিয়ে পুলিশ সদর দফতর থেকে শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ সদর দফতরের এনসিবি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এআইজি মহিউল ইসলাম সে সময় বলেন, ‘দুবাই এনসিবি জিসানকে গ্রেফতারের পর আমাদের তা জানিয়েছে। আমরা তাদের সঙ্গে আইপি ফোনে যোগাযোগ করি এবং ভেরিফাই করে নিশ্চিত হই গ্রেফতার হওয়া ব্যক্তিই জিসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দুবাইয়ে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯