ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ জামিনে মুক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। তার আইনজীবীরা জামিননামা দাখিল করায় বিকেলে মুক্ত হয়েছেন।

রোববার বিকেলে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিনের এ আদেশ দিয়েছিলেন।

এর আগে রোববার বিকেল ৩টার দিকে তাকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করে পল্লবী থানার উপ-পরিদর্শক নূরে আলম।  দুই পক্ষের শুনানি শেষে শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিন আবেদন মঞ্জুর করেন।

পরে রোববার বিকেল সোয়া ৫টার দিকে তার আইনজীবীরা জামিননামা দাখিল করলে তিনি ঢাকা মহানগর হাকিম আদালতের হাজত থেকে মুক্তি পান।

শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৪)। পরে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম  বলেন, শনিবার দুপুরে খালেদার জিয়ার নিরাপত্তা টিম সিএসএফ (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স) এর কর্মকর্তা ইসহাক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পল্লবী থানায় সোপর্দ করে র‌্যাব-৪। তাদের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের একই মামলায় রাতে মেজর হাফিজকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বিএনপি নেতা হাফিজ ও কর্নেল ইসহাক পরস্পরের যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনে ওই মামলাটি দায়ের করেছে র‌্যাব।

সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ‘সংস্কারপন্থী’ অংশের মহাসচিব ছিলেন। এর আগে তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের পানিসম্পদ মন্ত্রী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ জামিনে মুক্ত

আপডেট টাইম : ০৭:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯