ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

সেনাবাহিনীর সক্ষমতা আরও একধাপ এগিয়ে গেল : সেনা প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ৩২৩ বার

  হাওর বার্তা ডেস্কঃ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর উন্নয়নে সব সময় আন্তরিক। তার নির্দেশনায় সেনাবাহিনীতে আধুনিকায়নের কাজ চলছে। আধুনিক প্রযুক্তি সম্বলিত বিশ্বখ্যাত অরলিকন রাডার কন্ট্রোল গান সেনাবাহিনীর সরঞ্জামাদির তালিকায় যুক্ত হওয়ায় আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে বিমান বিধ্বংসী অস্ত্র সংযোজনের ক্ষেত্রে সেনাবাহিনীর সক্ষমতা আরও একধাপ এগিয়ে গেল।

রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীতে সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল গানের পরীক্ষামূলক ফায়ারিং অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন সেনা প্রধান।

রোহিঙ্গা সম্পর্কে সেনা প্রধান বলেন, পুরো ক্যাম্প নিয়ন্ত্রণ নয়, রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত যাতায়াত নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণ করে দেবে সেনাবাহিনী। এ নিয়ে পরিকল্পনা চলছে। সিদ্ধান্ত আসলেই বেড়া নির্মাণে হাত দেবে সেনাবাহিনী।

সম্প্রতি সেনা সদস্য কর্তৃক রোহিঙ্গা কিশোরী ধর্ষণের অভিযোগ সম্পর্কে সেনা প্রধান আজিজ বলেন, ধর্ষণের বিষয়ে একটি অভিযোগ এসেছে। তা তদন্তে একজন ব্রিগেডিয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সকাল ১০টায় সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ উখিয়ার ইনানীর নিদানিয়া হেলিপ্যাডে অবতরণ করেন।

এরপর বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারায সংযোজিত অরলিকন রাডার কন্ট্রোল গানের পরীক্ষামূলক ফায়ারিং এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় নিদানিয়া এডি ফায়ারিং প্রত্যক্ষ করেন।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

সেনাবাহিনীর সক্ষমতা আরও একধাপ এগিয়ে গেল : সেনা প্রধান

আপডেট টাইম : ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯