ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষগুলোতে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হচ্ছে।

হাইকোর্টের রায় বাস্তবায়নের অংশ হিসেবে ইতিমধ্যে বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ, বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ নিজে উপস্থিত থেকে তার এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো পর্যবেক্ষণ করেন। গত ১ অক্টোবর আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়। এক রিট পিটিশনের প্রেক্ষিতে গত ২৯ আগস্ট দুই মাসের মধ্যে সারাদেশের প্রতিটি আদালতকক্ষ/এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনে হাইকোর্ট নির্দেশ দেয়। এ আদেশের পর ২৩ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট সুবীর নন্দী দাসের রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৯ আগস্ট বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে,এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ দেশের সব আদালতের এজলাস/কোর্টরুমে আগামী দুই মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি টাঙ্গানো ও সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন।

এ অবস্থায় অধস্তন আদালতের সব এজলাস/কোটরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। নির্দেশনা অনুযায়ী সুপ্রিমকোর্ট প্রশাসন আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নেন।

বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি

আপডেট টাইম : ০৫:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯