ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দুজনের ধরা দুটি ছাতার মাঝে ক্ষমতার অপব্যবহারের প্রতীকী চিত্রই পেয়েছে মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অবৈধ ক্যাসিনো পরিচালনার দায়ে আটক ও পরে বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে মাদক, অস্ত্র ও প্রাণীর চামড়া রাখার দায়ে পৃথকভাবে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এরই আগে ক্যাসিনো কাণ্ডে কারাগারে গেছেন বিসিবির প্রভাবশালী পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া।

এই দুইজনের আটকের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের পুরনো কিছু ছবি। লোকমানের ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, কোনো একটি সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাথার ওপর ছাতা ধরে আছেন লোকমান। আর খালেদা জিয়ার সামনে পেছনে বসে আছেন সাদেক হোসেন খোকাসহ দলটির সিনিয়র নেতারা। লোকমানের এই ছবিটি নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে তখন ভাইরাল হয়েছে ইসমাইল চৌধুরী সম্রাটের একটি ছবি।

ছবিটিতে দেখা যাচ্ছে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের মাথায় ছাতা ধরে আছেন সম্রাট। এই দুই ছবিকে এক করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন নেটিজেনরা। এই ছাতা ধরা নিয়ে মন্তব্য পরে দু’সময়ে দুজনের ধরা দুটি ছাতার মাঝে ক্ষমতার অপব্যবহারের প্রতীকী চিত্রই যেন খুঁজে পেয়েছে মানুষ। নেটিজেনদের মন্তব্য দেখে প্রশ্ন জাগতেই পারে, তবে কী ছাতা ধরাতেই কাল হলো!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দুজনের ধরা দুটি ছাতার মাঝে ক্ষমতার অপব্যবহারের প্রতীকী চিত্রই পেয়েছে মানুষ

আপডেট টাইম : ১১:২৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯