ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাজী আনিস যুবলীগের দফতর সম্পাদক থেকে বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে যুবলীগের দফতরর সম্পাদক কাজী আনিসুর রহমানকে বহিষ্কার করেছে সংগঠনটি।

যুবলীগ সূত্রে জানা যায়, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে কাজী আনিসের নাম আলোচনায় আসা, গণমাধ্যমে তার নামে বিভিন্ন দুর্নীতির চিত্র উঠে আসায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (১১ অক্টোবর) যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির প্রেসিডিয়ামের বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ আসায় কাজী আনিসকে যুবলীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডিয়াম মেম্বারদের সর্বসম্মতিক্রমে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

কাজী আনিস কেন্দ্রীয় যুবলীগের কার্যালয়ে পিয়ন হিসেবে যোগ দেন ২০০৫ সালে। বেতন ছিল মাসে পাঁচ হাজার টাকা। সাত বছর পর বনে যান কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক। প্রভাবশালী নেতাদের ব্যবহার করে সামান্য বেতনের কর্মচারী থেকে বনে গেছেন কোটিপতি। দুর্নীতি-মাদকবিরোধী আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে নজরদারিতে রয়েছেন তিনি। যেকোনো মুহূর্তে তিনি গ্রেফতার হতে পারেন বলে জানা গেছে।

এর আগে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের অনুপস্থিতিতেই সকাল ১০টায় বৈঠক শুরু হয়। যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করছেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাজী আনিস যুবলীগের দফতর সম্পাদক থেকে বহিষ্কার

আপডেট টাইম : ০১:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯