ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

র‍্যালি থেকে দেয়া হলো সেদ্ধ ডিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই- স্লোগানে পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস- ২০১৯। এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক র‍্যালি থেকে সাধারণ মানুষের মাঝে সেদ্ধ ডিম বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে পল্টন মোড় হয়ে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

২৪তম বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে আজ। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন, সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে এ দিবসটি বিশ্ব জুড়ে একযোগে পালিত হয়ে আসছে। দিবসটি যৌথভাবে উদ্যাপন করছে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর (ডিএলএস), বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি)।

দিবসটি উপলক্ষে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এবং স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন জেলা শহর ও উপজেলা সদরে ডিম দিবস উপলক্ষে কর্মসূচি পালন করা হচ্ছে

বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালির পর রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মন্ডল, অতিরিক্ত সচিব ওয়াছি উদ্দিন, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথুরাম সরকার।

এতে সভাপতিত্ব করবেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পোল্ট্রি সায়েন্সের অধ্যাপক ড. ইলিয়াস হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

র‍্যালি থেকে দেয়া হলো সেদ্ধ ডিম

আপডেট টাইম : ১২:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯