ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চট্টগ্রামে ‘অভিশপ্ত’ কূপ, পানিতে জ্বলে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ জায়গাটি নিয়ে সবচেয়ে জনপ্রিয় জনশ্রুতি হলো, প্রাচীনকালে এখানে দেব-দেবীর উদ্দেশ্যে নর বলি দেয়া হতো। এভাবে চলতে চলতে একদিন এখানে আগুন ধরে যায়। অনেক চেষ্টার পরও এই আগুন নেভানো যায়নি। যুগ যুগ ধরে এটি যেন মৃত আগ্নেয়গিরির মুখ; যার ভেতর থেকে সর্বদা আগুন বের হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের মতানুযায়ী, এটা ধর্মীয় আশীর্বাদ।

মন্দিরের একাংশ

মন্দিরের একাংশ

এখানে শত শত বছরের পুরনো বেশ কিছু মন্দির আছে। বিশেষ করে যেখানে আগুন জ্বলছে সেখানেই দু’টি শিব মূর্তিকালভৈরবী মন্দির। এগুলো দেখাশোনা করেন এক পূরহিত। তার মতে, শিব ও পার্বতী স্বামী-স্ত্রী ছিলেন। পার্বতীর বাবা একদিন শিবকে অপমান করেন। পার্বতী তা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন। শিব খবরটি পেয়ে রাগে পার্বতীকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। এ কারণে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। শিবকে শান্ত করার জন্য ও পৃথিবীর ধ্বংস ঠেকাতে বিষ্ণু তার চক্র দিয়ে পার্বতীর শরীরকে ৫১ ভাগ করেন। ওই টুকরোগুলোর একটি ভাগ পড়েছে বাড়বকুণ্ডের এই জায়গায়।

তবে বিজ্ঞান বলছে অন্য কথা! যতদূর জানা গেছে, ব্রিটিশ আমলে এই পাহাড়ে মিথেন গ্যাসের সন্ধ্যান পাওয়া গিয়েছিল। কোনো এক কারণে সেসময় গ্যাস কূপের মুখ বন্ধ করে দেয়া হয় সীসা দিয়ে। তারপর থেকে এখানকার পানিতে আগুন জ্বলে। বলার অপেক্ষা রাখে না, এর পাশে দাঁড়ালে গা ছমছমে ব্যাপার কাজ করে! মনে হবে কোনো এক অভিশপ্ত জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি।

কূপটির একাংশে ঠাণ্ডা পানি

কূপটির একাংশে ঠাণ্ডা পানি

যেভাবে যাবেন

সীতাকুণ্ডের পরেই বাড়বকুণ্ড বাজার। প্রথমেই বাড়বকুণ্ড বাজারে যেতে হবে। সেখান থেকে হেঁটে কিংবা সিএনজিতে চড়ে পাকা রাস্তার শেষ পর্যন্ত যেতে হবে। সেখান থেকেই পাহাড়ি রাস্তা ধরে মন্দির পর্যন্ত যেতে হবে। অনেকে সিএনজির পথটা হেঁটেই যান। সকালের নাস্তা বাড়বকুন্ড বাজারেই সেরে নিতে পারেন। একইভাবে ফিরতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চট্টগ্রামে ‘অভিশপ্ত’ কূপ, পানিতে জ্বলে আগুন

আপডেট টাইম : ১২:৩৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯