ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তুরস্ক সীমার মধ্যেই রয়েছে, অস্ত্রবিরতি চাচ্ছে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ৪৬৭ বার

Smoke rises from the Syrian town of Tal Abyad, in a picture taken from the Turkish side of the border where a pigeon is seen, in Akcakale on October 10, 2019, on the second day of Turkey's military operation against Kurdish forces. - Turkey has vowed to destroy the Syrian Kurdish People's Protection Units (YPG) which controls much of northeastern Syria, and set up a "safe zone" for the return of Syrian refugees. A total of 70 people were so far reported injured across Turkish areas. Families were evacuating and streets emptying in Akcakale, as local authorities called on people to take shelter. (Photo by BULENT KILIC / AFP)

হাওর বার্তা ডেস্কঃ সিরিয়ার কুর্দি বাহিনীর ওপর তুরস্কের হামলা সীমা অতিক্রম করেনি বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটন একটি অস্ত্রবিরতির মধ্যস্থতা করতে চাচ্ছে।

অপারেশনের পিস স্প্রিংয়ের সমালোচনা ও অভিযান মানবিক না হলে নিষেধাজ্ঞার হুশিয়ারি দেয়ার আগে প্রাথমিকভাবে ট্রাম্পের কণ্ঠে তুরস্কের প্রতি সহমর্মিতা ছিল।

কী ধরনের পদক্ষেপ নিলে ট্রাম্পের এই ভাসাভাসা হুশিয়ারির লঙ্ঘন হবে জানতে চাইলে ওই মার্কিন কর্মকর্তা বলেন, বেসামরিক লোকজনের ওপর জাতিগত নিধন, নির্বিচার গোলাবর্ষণ, বিমান ও অন্যান্য হামলা চালালেই সেটা ঘটবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা এখন সেই বিষয়টাতেই নজর রাখছি। এ পর্যন্ত এসব অভিযোগ নিয়ে উল্লেখযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু আমরা এখন খুবই শুরুর দিকে রয়েছি।

তিনি আরও বলেন, বুধবার শুরু হওয়া অভিযান এখনও বড় আকার নেয়নি। তুর্কিরা এখনো সিরিয়ার খুব গভীরে যায়নি। যে কারণে আমরা অনেকানেক হুশিয়ারি দিচ্ছি। আমরা নির্বিচার গোলাবর্ষণ নিয়ে উদ্বিগ্ন।

গোঁড়া রিপাবলিকান সমর্থকসহ যুক্তরাষ্ট্রে মারাত্মক সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাদের অভিযোগ, আইএসের বিরুদ্ধে লড়াই করা কুর্দিশ যোদ্ধাদের বিসর্জন দিয়েছেন তিনি।

রোববার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক ফোনকালের পর ট্রাম্প বলেন, তিনি মার্কিন সেনাদের প্রত্যাহার করে নিচ্ছেন।

মূলত তুর্কিশ অভিযান থেকে কুর্দিশ যোদ্ধাদের সুরক্ষা দিচ্ছিল মার্কিন সেনারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তুরস্ক সীমার মধ্যেই রয়েছে, অস্ত্রবিরতি চাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১২:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯