ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সাকিবের ৭০ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫
  • ৪৩৬ বার

সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাই বলা যায়। কীভাবে তিনি দিন কাটান, কোথায় যান, কী করেন এসব জানার আগ্রহের কমতি নেই ভক্তদের। অলরাউন্ডারকে নিয়ে আরো কতকিছুই না জানার আগ্রহ তাদের। তার ব্যাপারে জানার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছাড়া সহজ কোনো উপায়ও নেই। বাংলাদেশের ক্রিকেট তারকাদের মধ্যে এ মুহূর্তে সবার আগে সাকিব আল হাসান। বৃহস্পতিবার ফেসবুকে তার ভেরিফাইড পেজের ফ্যান সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। এখানেও সাকিব বাংলাদেশের অন্য কোনো ক্রিকেট তারকা থেকে বেশ এগিয়ে। দেশি ক্রিকেটারদের মধ্যে সাকিবের পরের স্থানেই রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৫৯ লাখের মতো ভক্ত-সমর্থক রয়েছে তার। নিজের ভেরিফাইড পেজেই সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা সাকিবের। ফেসবুকে ফ্যান সংখ্যার দিক থেকে সাকিবের পরের স্থানেই আছেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৪৬ লাখ লাইকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। এ ক্ষেত্রে মাশরাফির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নাসির হোসেন। ৪৫ লাখ লাইক নিয়ে অধিনায়কের সাথে তার লড়াইটা বেশ জমেই উঠেছে। শীর্ষ পাঁচের শেষজন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইক ৩৩ লাখের উপরে। ফেসবুক লাইকের বিবেচনায় ক্রিকেট বিশ্বে সেরা দশে তিন বাংলাদেশি। তারা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সাকিবের ৭০ লাখ

আপডেট টাইম : ১১:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫