ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাহিত্যে ২ বছরের নোবেল তোকারতুক ও হান্ডকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ একসঙ্গে দুই বছরের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি। ২০১৮ সালের নোবেল পুরস্কার পেয়েছেন পোল্যান্ডের উপন্যাস লেখিকা অলগা তোকারতুক। অস্ট্রিয়ার ঔপন্যাসিক ও নাট্যকার পিটার হান্ডকে পেয়েছেন চলতি বছরের নোবেল।

যৌন অসদাচরণের এক অভিযোগের তদন্ত নিয়ে জটিলতায় গত বছর সাহিত্যের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার ঘোষণা স্থগিত করা হয়েছিল।

রয়্যাল সুইডিশ একাডেমি বৃহস্পতিবার তাদের ঘোষণায় বলেছে, ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে এই দুই কথাসাহিত্যিকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে নোবেল পুরস্কার। প্রত্যেকে ৯০ লাখ সুইডিশ ক্রোনা, মেডেল ও সার্টিফিকেট পাবেন।

২০১৮ সালের নোবেল পুরস্কারজয়ী অলগা তোকারতুক গত বছর বুকার পুরস্কারও পেয়েছিলেন। পোলিশ এই কথাসাহিত্যিককে বাণিজ্যিকভাবে নিজ প্রজন্মের সবচেয়ে সফল লেখক বলে মনে করা হয়। তার আগে ১৪ জন নারী সাহিত্যে নোবেল পেয়েছেন।

এর মধ্যে কৃষ্ণাঙ্গ ছিলেন একজন। ৫৭ বছর বয়সী তোকারতুকের পুরস্কার পাওয়ার বিষয়ে রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, সাহিত্যে বিপুল আবেগের সঙ্গে কাল্পনিক আখ্যান মিলিয়ে প্রথা ভেঙে মানবজীবনের নানা রূপ তুলে ধরার দারুণ ক্ষমতাই তাকে এ পুরস্কারের যোগ্য করে তুলেছে।

অপরদিকে উপন্যাস ও নাটক লেখার পাশাপাশি অনুবাদক হিসেবেও খ্যাতি রয়েছে অস্ট্রিয়ান লেখক হান্ডকের। গত কয়েক বছর ধরেই নোবেল পুরস্কারের মনোনয়নে নাম আসছিল তার।

অবশেষে ৭৬ বছর বয়সী হান্ডকের পুরস্কার প্রাপ্তি নিয়ে একাডেমি বলছে, ভাষাতাত্ত্বিক উদ্ভাবনীর মাধ্যমে পরিধি বাড়ানো ও মানব অভিজ্ঞতার বিশেষত্ব নিয়ে প্রভাব বিস্তারকারী লেখনীই তাকে এ সম্মান এনে দিয়েছে।

বিবিসি জানিয়েছে, গত বছরের কেলেঙ্কারির কারণে এবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেছিল একাডেমি। পাল্টায় নোবেল কমিটির কাঠামোও।

রয়টার্স জানিয়েছে, সরাসরি নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে প্রথমবারের মতো সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা স্থগিত করা হয়েছিল। এর আগে কেবল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘাতের কারণে পুরস্কার দেয়া হয়নি।

বরাবরের মতোই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। মঙ্গলবার পদার্থবিদ্যা ও বুধবার রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।

আজ শুক্রবার শান্তি এবং ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাহিত্যে ২ বছরের নোবেল তোকারতুক ও হান্ডকের

আপডেট টাইম : ০৯:১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯