ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নির্বাচনের আগে অনুপ্রবেশকারীদের তাড়াব: অমিত শাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে বেছে বেছে তাড়ানোর হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতের জাতীয় নাগরিক পঞ্জি-এনআরসি নিয়ে অমিত শাহ অব্যাহতভাবে এমন হুমকি দিয়ে আসছেন। এবার মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোটের আগে সেই হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করলেন তিনি।

শুধু এ দুই রাজ্যের বিধানসভা নির্বাচনেই নয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকেও টার্গেট করেছেন অমিত শাহ।

রোববার (১০ অক্টোবর) হরিয়ানায় নির্বাচনী প্রচারণায় গিয়ে হুঁশিয়ারি দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালে আবার আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসব। কিন্তু তার আগে দেশের সমস্ত অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়ানো হবে।

বিজেপি নেতা আরও বলেন, ৭০ বছর ধরে অনুপ্রবেশকারীরা দেশে ঢুকছে। এনআরসি কার্যকর করে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বের করা হবে। এ ব্যাপারে বিজেপি ও মোদিজি প্রতিশ্রুতিবদ্ধ।

কয়েকদিন আগে এনআরসি নিয়ে বিজেপির এই নেতা বলেছিলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আমরা শুধু আসামে নয়, গোটা দেশে এনআরসি করব। সেই অনুযায়ীই আমরা এগোব।

পশ্চিমবঙ্গেও বারবার এনআরসি নিয়ে হুমকি দিয়ে চলেছেন বিজেপি নেতারা। সম্প্রতি দুর্গাপূজা উদ্বোধনে পশ্চিমবাংলায় গিয়ে সেই কথা আবারও বলেছেন অমিত শাহ। যদিও বাংলায় এনআরসি নিয়ে শুরু থেকেই কট্টর বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নির্বাচনের আগে অনুপ্রবেশকারীদের তাড়াব: অমিত শাহ

আপডেট টাইম : ০৮:২৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯