হাওর বার্তা ডেস্কঃ পল্টনের এক ব্যবসায়ীর কাছে থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৭৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। এ ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করেছে পল্টন থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে বার্তাটোয়েন্টিফোর.কম এ খবর নিশ্চিত করেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিশু বিশ্বাস।
এ দিন সন্ধ্যায় নাইমুর রহমান রাফি (৩০) নামে এক ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার গাড়ি গতিরোধ করেন। পরে মারধর করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যান।
এসি মিশু বিশ্বাস বলেন, রাতেই অভিযান চালিয়ে ওই ছিনকাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছি। একটি মাইক্রোবাস, ডিবির জ্যাকেট ও ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান আছে।
Reporter Name 





















