ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ থেকে কাশ্মীরে যেতে পারবেন পর্যটকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আজ বৃহস্পতিবার থেকে উঠে গেছে।
এর আগে গেল সোমবার ওই এলাকার গভর্নর শ্রী সত্য পাল মালিক উপদেষ্টা এবং মুখ্যসচিবদের সঙ্গে পরিস্থিতি ও সুরক্ষা পর্যালোচনা সভায় এ ঘোষণা দিয়েছিলেন।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের তথ্য বিভাগ এক টুইটে বলেছে, প্রায় দুই মাস ধরে জম্মু-কাশ্মীরে যেতে পর্যটকদের ওপর যে নিষেধাজ্ঞা জারি রয়েছে, তা গভর্নরের নির্দেশে আজ থেকে তুলে দেয়া হলো।

এর আগে ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে রাজ্যটিকে কেন্দ্রশাসিত দু’টি অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয়। এর প্রতিবাদে সেখানে আন্দোলন চলছে।

কেন্দ্রীয় সরকার ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেয়। পাশাপাশি রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার কথা জানায়। এ সিদ্ধান্ত রাজ্যের উন্নতির জন্য বলে দাবি করেছিল কেন্দ্র। কেন্দ্রের এ সিদ্ধান্তের জেরে কাশ্মীরে অশান্তি যাতে মাথাচাড়া দিতে না পারে, সে জন্য রাজনীতিবিদদের ঘরবন্দি করে রাখা হয়। সহিংসতার আশঙ্কায় রাজ্যকে পর্যটক শূণ্য করে, সেখানে বাড়তি নিরাপত্তা বাহিনী পাঠানো হয়। এমনকী ফোন এবং ইন্টারনেট সংযোগও বন্ধ করে দেয়া হয়েছিল। ৩ অগস্ট শ্রীনগর থেকে ফিরে যায় প্রায় ৬ হাজারেরও বেশি পর্যটক। নাশকতার আশঙ্কায় বন্ধ রাখা হয় অমরনাথ যাত্রাও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ থেকে কাশ্মীরে যেতে পারবেন পর্যটকরা

আপডেট টাইম : ১২:২৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯