ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দুর্নীতি দূর করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশ থেকে দুর্নীতি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের চলমান অভিযান সফল করতে সবার সহযোগিতা চান তিনি।

বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দীর্ঘ ১৫ বছর পর নিজ জেলায় তার প্রথম নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সফরে আসেন। তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজ মাঠে প্রধান অথিতির বক্তব্যে নাগরিক সংবর্ধনায় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি দেশের আর্থসামাজিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা। কাজেই চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং উন্নয়নের পাশাপাশি দেশে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, ১৯৭০ সালে আমার জীবনের প্রথম নির্বাচনে নির্বাচনী এলাকা ছিল তাড়াইল-ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম-নিকলী উপজেলা। আমি রাষ্ট্রপতি হওয়ার পর তাড়াইল উপজেলায় এটিই আমার প্রথম সফর। সর্বশেষ ২০০৪ সালের বন্যার সময় তৎকালীন বিরোধী দলীয় উপনেতা হিসেবে তাড়াইল উপজেলায় সফর করেছিলাম।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নাগরিক সংবর্ধনা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঞা মোতাহারের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, তাড়াইল-করিমগঞ্জ আসনের এমপি ও নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু। এতে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঞা শাহিন। উপস্থিত ছিলেন বাজিতপুর-নিকলী আসনের এমপি আফজাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান।

এর আগে উপজেলা পরিষদ চত্বর বালুর মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়ার পর তিনি শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নবনির্মিত স্বাধীনতা’৭১ ভাস্কর্য উদ্বোধন করেন।

নাগরিক কমিটির দেয়া সুধী সমাবেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাড়াইল উপজেলার কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ঘোষণা দেন। এর মধ্যে শিমুলাটী মাঠে একটি স্টেডিয়াম, মুক্তিযোদ্ধা সরকারি কলেজের একাডেমিক ভবন নির্মাণ, নরসুন্দা নদী খনন ও ইটনা উপজেলা থেকে কলুমা হয়ে তাড়াইল উপজেলায় সংযোগ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন রাষ্ট্রপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দুর্নীতি দূর করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১২:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯