ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কর্মীদের নভেম্বরের বেতন দিতে পারবে না জাতিসংঘ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ  গত এক যুগে এই প্রথম চরম অর্থসঙ্কটে পড়েছে জাতিসংঘ। আর্ন্তজাতিক এই সংস্থাটি তাদের বিভিন্ন অঙ্গসংস্থায় কর্মরত ব্যক্তিদের আগামী মাসের বেতন দিতে পারবে না।

সেই অর্থ নেই সংস্থাটির ফান্ডে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ বাজেট কমিটির এক বৈঠকে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এমন তথ্য দেন।

তিনি জানান, আগামী নভেম্বর মাসে কর্মীদের বেতন দিতে পারবে না জাতিসংঘ। শুধু তাই নায় অঙ্গসংস্থাগুলোর কার্যক্রমও চালিয়ে যাওয়াটা সম্ভব হবে না।

এর জন্য সদস্য দেশগুলোকে দায়ী করেন তিনি।

মহাসচিব বলেন, সদস্য দেশগুলো বরাদ্দকৃত অর্থ পরিশোধ না করায় জাতিসংঘের ফান্ড প্রায় শূন্য।

জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশকে উদ্দেশ্য করে গুতেরেস বলেন, এ বছর সদস্য দেশগুলোর প্রতিশ্রুত সাহায্য পূরণ না হওয়ায় জাতিসংঘের অর্থ তহবিলে চরম ঘাটতি দেখা দিয়েছে। এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ১৬ হাজার কোটি টাকা অর্থ তহবিল এখন পর্যন্ত পরিশোধ করেনি। গত এক যুগে এই প্রথম সংস্থাটি চরম অর্থসঙ্কটে পড়ল। শিগগিরই তহবিলে অর্থ জমা না পড়লে এই নভেম্বরেই সংস্থাটির আংশিক কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হবে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সদস্য দেশগুলোর কাছে আমরা বারবার অর্থ চেয়েছি। প্রতিবছর বিভিন্ন খাতে কমপক্ষে ৮৫ হাজার কোটি টাকা ব্যয় করে জাতিসংঘ। অথচ চলতি বছর এখন পর্যন্ত ১২৮টি দেশ থেকে তহবিলে জমা পড়েছে মাত্র ১৭ হাজার কোটি টাকা। এ অর্থ দিয়ে অঙ্গসংস্থাগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়া মোটেই সম্ভব নয়।

জাতিসংঘ মহাসচিব ও মুখপাত্রের পাল্টা বিবৃতিতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ বছর জাতিসংঘকে ১৬ হাজার কোটি টাকা অর্থ দিয়েছি। আরও অর্থসাহায্য দেয়া ওয়াশিংটনের জন্য বোঝা হয়ে যায়। সংস্থাটির বিভিন্ন খাতে ব্যয় কমাতে জাতিসংঘকে অনুরোধ করছি।

প্রসঙ্গত জাতিসংঘকে আর্থিকভাবে সবচেয়ে বেশি সাহায্য করে থাকে যুক্তরাষ্ট্র। প্রতিবছর সংস্থাটির রাজনৈতিক, মানবিক ও সামাজিক যোগাযোগসহ বিভিন্ন খাতে প্রায় ২৮ হাজার কোটি টাকা অর্থ জাতিসংঘের তহবিলে জমা দেয় যুক্তরাষ্ট। এছাড়াও রাশিয়া, চীন, জাপানের মতো উন্নত দেশগুলো জাতিসংঘকে অর্থ সহায়তা দিয়ে থাকে।

এদিকে শান্তিরক্ষা মিশনে জাতিসংঘকে সৈন্য সহায়তা করে থাকে বাংলাদেশ, ভারত, ইথিওপিয়া, নেপাল ও রুয়ান্ডা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কর্মীদের নভেম্বরের বেতন দিতে পারবে না জাতিসংঘ

আপডেট টাইম : ১২:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯