ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরাকে সহিংসতায় নিন্দা যুক্তরাষ্ট্রের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরাকে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি আইন-শৃংখলা রক্ষার দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সংযম দেখাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানায়। খবর এএফপি’র।

ওই দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ইরাকি প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির দৃষ্টি আকর্ষণ করে পম্পেও ইরাকে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিগত কয়েক দিনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং কোন বিক্ষোভ চলাকালে আইন-শৃংখলা রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শনে ইরাক সরকারের প্রতি আহ্বান জানান।

শান্তিপূর্ণ জনসমাবেশ গণতন্ত্রে একটি মৌলিক অধিকার, এ কথা পুনর্ব্যক্ত করে তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তা বাহিনী বা বিক্ষোভকারী কারোরই শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতায় জড়ানোর সুযোগ নেই।

ইরাকে ব্যাপক দুর্নীতি এবং চরম বেকারত্বের অবসানের দাবিতে এই বিক্ষোভ শুরু হলেও ক্রমান্বয়ে তা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনের রূপ নিয়েছে।

দেশটিতে রক্তক্ষয়ী এ বিক্ষোভে এক সপ্তাহে শতাধিক লোক নিহত ও প্রায় ৬ হাজার আহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরাকে সহিংসতায় নিন্দা যুক্তরাষ্ট্রের

আপডেট টাইম : ০৪:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯