ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বুধবার থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী বুধবার থেকে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। টানা ২২ দিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। প্রজনন মৌসুম হওয়ায় ‘মা’ মাছ সংরক্ষণে এই নিষেধাজ্ঞা বলে জানানো হয়েছে।

রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯’এর অংশ হিসেবে আগামী ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এর ব্যতিক্রম হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেয়া হবে। এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের পাশে সরকার দাঁড়াবে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রধানত, আশ্বিনের পূর্ণিমার চার দিন আগে এবং পূর্ণিমার পর ১৮ দিন পর্যন্ত সময়ে মা ইলিশ ডিম পাড়ে। গত কয়েক বছর এই মৌসুমে মাছ ধরায় বিধিনিষেধের ফলে ইলিশ মাছের উৎপাদন দ্বিগুণ হয়েছে বলে প্রশাসনের দাবি।

পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে দেশে ইলিশের উৎপাদন ৭৮ শতাংশ বেড়েছে। ফলে এখন দেশের শতাধিক উপজেলার নদীতে তা পাওয়া যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বুধবার থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৪:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯