ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মহারাষ্ট্রে পরিবারের ৪ সদস্যসহ বিজেপি নেতাকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ  ভারতের মহারাষ্ট্রে এক বিজেপি নেতা ও তার পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুষ্কৃতীরা। রোববার মহারাষ্ট্রের জলগাঁও জেলায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতেই ছিলেন বিজেপি নেতা রবীন্দ্র খারাত (৫৫)। সে সময় হঠাৎ করেই ছুরি ও বন্দুক নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী।

ওই বিজেপি নেতা এবং তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে ওই অজ্ঞাত দুষ্কৃতীরা। এর পরেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিজেপি নেতাসহ পরিবারের সবাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

কী কারণে তাদের হত্যা করা হলো তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনার পর দুষ্কৃতীরা নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পন করেছে। আততায়ীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ওই বিজেপি নেতা ছাড়াও নিহত হয়েছেন তার ভাই সুনীল (৫৬), দুই ছেলে প্রেমসাগর (২৬) ও রোহিত (২৫)। এছাড়া গাজারে নামে পরিবারের আরও এক সদস্যও দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মহারাষ্ট্রে পরিবারের ৪ সদস্যসহ বিজেপি নেতাকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৩:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯