ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বাংলাদেশে ৭৩ শতাংশ মেয়ে বাল্যবিয়ের শিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০১৫
  • ৪২৩ বার

১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশে ৭৩ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। গবেষণাটি করেছে বেসরকারি সংস্থা ‘প্ল্যান ইন্টারন্যাশনাল’।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ গবেষণা প্রতিবেদনের ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সুযোগ-সুবিধার অভাব এবং দারিদ্র্য, দুর্বল বিচার ব্যবস্থা ও অকার্যকর আইন প্রয়োগ প্রক্রিয়াকে বাল্যবিয়ের কারণ হিসেবে উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে।

তবে বাল্যবিয়ে রোধে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি।

শিগগিরই এ বিষয়ে একটি আইন প্রণয়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার।

এদিকে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে বাল্যবিয়েসহ সমাজের সব ব্যাধি দূর করা সম্ভব হবে বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিয়ের মাধ্যমে মেয়েদের মৌলিক অধিকার হরণ করা হয়। তাই বাল্যবিয়ে রোধে তৃণমূল পর্যায়ে নারী শিক্ষা প্রসারের ওপর গুরুত্ব দিতে হবে।

এ সময় শিক্ষাকে সব সামাজিক ব্যাধির মহৌষধ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

প্ল্যান ইন্টারন্যাশনাল’র কান্ট্রি ডিরেক্টর সেনেত গ্যাব্রিজিবার’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইত পিয়ারে লারামি ও ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ আর্জেন্টিনা পিনতো মেটাভাল পিছিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বাংলাদেশে ৭৩ শতাংশ মেয়ে বাল্যবিয়ের শিকার

আপডেট টাইম : ১২:২২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০১৫