ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মানবিক কারণে ভারতকে ফেনী নদীর পানি দিচ্ছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ সম্পূর্ণ মানবিক কারণে ভারতকে ফেনী নদীর পানি দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

তিস্তা নদীর পানি বণ্টন ইস্যু নয়াদিল্লি দীর্ঘদিন ঝুলিয়ে রাখলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ফেনী নদীর পানি বণ্টন নিয়ে চুক্তি সই হয়।

শনিবার স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, ফেনী নদী থেকে ১.৮৬ কিউসেক পানি ত্রিপুরার সাব্রুম শহরে সরবরাহ করা হবে।

পররাষ্ট্র সচিব শহীদুল হক বিবিসিকে বলেন, ‘সম্পূর্ণ মানবিক কারণেই প্রধানমন্ত্রী হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন।’

ভারতের বিতর্কিত জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি নিয়ে ঘটনাপ্রবাহ কোন দিকে গড়ায়, সে দিকেও বাংলাদেশ সতর্ক নজর রাখছে বলে তিনি জানান।

এবারও তিস্তা নিয়ে কোনো চুক্তি না হলেও আরও সাতটি অভিন্ন নদীর পানি বণ্টনের জন্য দুই দেশ একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করতে রাজি হয়েছে। এটাকে ‘যথেষ্ট ইতিবাচক’ লক্ষণ বলে মনে করছে ঢাকা।

শহীদুল হক বলেন, ‘যেহেতু দুদেশের যৌথ নদী কমিশন বা জেআরসি বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে, তাই তিস্তা নিয়েও আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে।’

তিনি বলেন, ‘যেহেতু যৌথ নদী কমিশন প্রায় ছয় বছর পর বৈঠকে বসেছে, আগামী বছর আবার বসবে। তাই আমরা কিন্তু আশা করতেই পারি। আর তারা সবগুলো কমন রিভার (অভিন্ন নদী) নিয়েই কাজ শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মানবিক কারণে ভারতকে ফেনী নদীর পানি দিচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:২৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯