ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পর্যটন ভিসায় সৌদি গিয়ে করা যাবে না যেসব কাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরব সম্প্রতি প্রথমবারের মতো পর্যটন ভিসা চালু করেছে। ৪৯টি দেশের নাগরিকরা দেশটিতে ভ্রমণের সুযোগ পাবে। তবে দেশটিতে গিয়ে যে কাজগুলো করা যাবে না, সেগুলোর একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

যৌনতা প্রকাশ পায় এমন আচরণ

এমন কোনও আচরণ করা যাবে না যাতে যৌনতা প্রকাশ পায়। এই ধরনের ‘অপরাধের’ জন্য গুণতে হবে তিন হাজার সৌদি রিয়াল। একই অপরাধ আবার করার জন্য জরিমানা ছয় হাজার ডলার।
উচ্চ শব্দে গান বাজানো

কোনও আবাসিক এলাকায় যথাযথ অনুমতি ছাড়া উচ্চ শব্দে গান বাজানো যাবে না। এক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি অভিযোগ জানালে দায়ীকে শাস্তি পেতে হবে। প্রথমবারের জন্য ৫০০ সৌদি রিয়াল আর পরবর্তীতে প্রত্যেক বারের জন্য এক হাজার রিয়াল করে গুণতে হবে।

নামাজের সময়ে গান বাজানো

নামাজের সময় কেউ গান বাজালে ১০০০ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই অপরাধে পরবর্তীতে দিতে হবে ২০০০ রিয়াল করে।

পোষা প্রাণীর বিষ্ঠা

পোষা প্রাণীর বিষ্ঠা পরিষ্কার না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল জরিমানা, পরবর্তীতে ২০০ রিয়াল।

যেখানে সেখানে থুথু ও ময়লা ফেলা

নির্দিষ্ট স্থান ছাড়া কেউ ময়লা ফেললে কিংবা যেখানে সেখানে থুথু ফেললে ৫০০ রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই কাজের জন্য ১০০০ রিয়াল গুণতে হবে।

বয়স্ক আর প্রতিবন্ধীদের আসন

গণপরিবহনে ভুল করে বয়স্ক আর প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে বসে গেলেই বিপদ। মাশুল দিতে হবে ২০০ ইউরো। দ্বিগুণ গুণতে হবে একই অপরাধ আবার করলে।

পাবলিক প্লেসে বাধা অতিক্রম করলে

পাবলিক প্লেসে কর্তৃপক্ষের ঘেরাও করা জায়গা অতিক্রম করলে একবারেই ৫০০ রিয়ালের জরিমানা। পরবর্তীতে হবে দ্বিগুণ জরিমানা।

পাবলিক প্লেসে যথাযথ পোশাক পরা

পাবলিক প্লেসে সৌদি আরবের ‘ড্রেস কোডের’ সঙ্গে যায় না এমন পোশাক পরা যাবে না। এমনকি পোশাকে ‘অপবিত্র আর অশ্লীল’ কোনও প্রতীকও থাকা চলবে না। কেউ অন্তর্বাস বা ঘোমানোর পোশাক পরে বাইরে বের হলেও অপরাধ হিসেবে গণ্য হবে। এই তিন ক্ষেত্রেই প্রথমবার ১০০ আর পরবর্তীতে ২০০ রিয়াল করে জরিমানা দিতে হবে।

পোশাকে নগ্নতা

পাবলিক প্লেসে আপনার পোশাকে এমন কোনও ভাষা, ছবি বা প্রতীক থাকা যাবে না যা বৈষম্য ও বর্ণবাদ, পর্নগ্রাফি বা মাদকের ব্যবহার উসকে দিতে পারে। এজন্য প্রথমবারই ৫০০ ইউরো গুণতে হবে।

গণপরিবহন ও দেয়ালে লেখালেখি

অনুমতি ছাড়া পাবলিক পরিবহন অথবা দেয়ালে লেখালেখি, আঁকাআঁকি করলে প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল জরিমানা। একই জরিমানা হবে বর্ণবাদী বা কোনও প্রচার সংক্রান্ত স্লোগান বা ছবি দিলেও। ১০০ রিয়াল মাশুল দিতে হবে বাণিজ্যিক প্রচারপত্র বিলি করার জন্যেও।

কাউকে আক্রমণ করা

শারীরিক বা মৌখিকভাবে কাউকে আক্রমণ করা যাবে না। এমন কর্মকাণ্ডে কেউ ভয় পেলে বা ক্ষতিগ্রস্ত হলে ১০০ রিয়াল গুণতে হবে।

অগ্নি প্রজ্বলন

ভুল করেও পাবলিক প্লেস বা পার্কে আগুন জ্বালিয়ে ফেললে শাস্তি ১০০ রিয়াল।

লাইন ভাঙলে ৫০ রিয়াল

অনুমতি ছাড়া পাবলিক প্লেসের অপেক্ষারত লাইন অতিক্রম করলে ৫০ রিয়াল জরিমানা গুণতে হবে।

বৈদ্যুতিক বা লেজার বিম ব্যবহার

বৈদ্যুতিক কোনও কিছু বা লেজার বিম ব্যবহার করে কাউকে ভয় দেখালে বা ক্ষতি করলে প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল, পরবর্তীতে ২০০ করে।

ছবি বা ভিডিও তোলা

অনুমতি ছাড়া কারও ছবি তুললে বা ভিডিও করলে বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে। একইভাবে অনুমতি ছাড়া তোলা যাবে না দুর্ঘটনা বা অন্য কোনও ঘটনার ছবি। এসব ক্ষেত্রে প্রথমবারের শাস্তি ১০০০ রিয়াল। একই অপরাধ আবার করলে গুণতে হবে ২০০০ রিয়াল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পর্যটন ভিসায় সৌদি গিয়ে করা যাবে না যেসব কাজ

আপডেট টাইম : ০৭:১৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯