ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরাকে সরকারবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিক্ষোভের তৃতীয় দিনে রাজধানী বাগদাদে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বেকারত্ব, দুর্নীতি, ঘুষ ও নিম্নমানের সরকারি সেবার সমাধান চেয়ে গত মঙ্গলবার (১ অক্টোবর) বিক্ষোভ শুরু করেন ইরাকিরা। বৃহস্পতিবার কারফিউ অমান্য করে রাজধানীর তাহরির স্কয়ারে জড়ো হতে শুরু থাকেন বিক্ষোভকারীরা। তাদের ঠেকাতে টিয়ারগ্যাস ও গুলি ছোঁড়ে পুলিশ।

এই পরিস্থিতিতে ইরাককে ধ্বংসস্তূপ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি।

শুক্রবার (৪ অক্টোবর) টেলিভিশনে দেওয়া ভাষণে বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। তবে, ঘুষ ও দুর্নীতির মতো সমস্যার সমাধান হঠাৎ করে সম্ভব নয় জানিয়ে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ভাষণে মন্ত্রিসভায় পরিবর্তন আনার জন্য সংসদীয় জোটকে নির্দেশ দেন আদিল আব্দুল মাহদি। পাশাপাশি, দরিদ্র পরিবারগুলোকে মাসিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে, সব প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। নিজ দেশের পতাকা হাতে এখনো রাস্তায় অবস্থান করছেন তারা। হতাহতের ঘটনায় শিয়া অধ্যুষিত শহরগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরাক সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩১

আপডেট টাইম : ০৭:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯