ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের স্ত্রীকে নিয়ে গণমাধ্যমে তোলপাড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা মানেকার অলৌকিক ক্ষমতা সম্পর্কে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, আয়নায় নাকি প্রতিচ্ছবি আসেনা বুশরার। ইমরান খানের কাজের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছে।

এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, বুশরা মানেকার কাছে দুটি ‘জিন’ রয়েছে। ওই জিনদ্বয়কে রান্না করা মাংস খাওয়ান বুশরা। আর তার জেরেই নাকি সব অসম্ভব সম্ভব হয়ে যায়।

রিপোর্টে আরও দাবি, একটি গলার আওয়াজ শুনতে পান বুশরা। আর সেই আওয়াজই নাকি তাকে সঠিক পথ বলে দেয়। বুশরার পরিবারের এক সদস্যের দাবি, বুশরাকে সেই অশরীরী আওয়াজ জানিয়েছিল, যদি ইমরান খান প্রধানমন্ত্রী হতে চান তবে তাকে সঠিক নারীকে বিয়ে করতে হবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, বুশরা প্রথমে ইমরানকে তার বোনের সঙ্গে বিয়ে করতে বলেছিলেন। আরেকটি অংশের দাবি, বুশরা তার মেয়ের সঙ্গে ইমরানকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। এর পর তিনি স্বপ্ন দেখেন। ওই অশরীরীর আওয়াজ তাকে জানায়, পাঁচ সন্তানের মা বুশরাকেই বিয়ে করতে হবে ইমরান খানকে। বুশরার তখনকার স্বামীও ডিভোর্স দিতে রাজি হয়ে যান।

অনেকেই বলেন, পাকিস্তানি প্রধানমন্ত্রীর স্ত্রী নাকি অতি ভৌতিক ক্ষমতার অধিকারী। ঘটনা ঘিরে বহু ধরনের তত্ত্ব উঠে আসছে। শোনা গেছে, ইমরানের বাসভবনের কর্মচারীরা এমন ঘটনার কথা পাকিস্তানের গণমাধ্যমের সামনে তুলে ধরেছে। আর এ ঘটনায় দেশটির গণমাধ্যমে তোলপাড় পড়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের স্ত্রীকে নিয়ে গণমাধ্যমে তোলপাড়

আপডেট টাইম : ১১:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯