ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরাকে সরকারবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ৩৬৬ বার

Demonstrators set on fire the Hikma movement building during a protest over unemployment, corruption and poor public services, in Najaf, Iraq October 2, 2019. Photo: Reuters

হাওর বার্তা ডেস্কঃ ইরাকের দক্ষিণাঞ্চলের দুই শহরে পুলিশের সঙ্গে সরকারবিরোধী আন্দোলনকারীদের রাতভর সংঘর্ষ হয়েছে। দুই দিনে পা দেওয়া এই সংঘর্ষে পুলিশসহ এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় হাসপাতাল।

নাসিরিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রাতভর বিক্ষিপ্ত সংঘর্ষের সময় ছয় বিক্ষোভকারী ও এক পুলিশ নিহত হন। আমারায় নিহত হয়েছে আরও চার জন।

এর আগ পর্যন্ত রাজধানী বাগদাদসহ দেশজুড়ে বিক্ষোভ-সহিংসতায় সাত জন নিহত ও কয়েকশত লোক আহত হয়েছিল। সহিংসতা ছড়িয়ে পড়ার পর বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় তিনটি শহরে কারফিউ জারি করে সরকার।

বৃহস্পতিবার ভোরে কারফিউ শুরু হওয়ার পর বাগদাদের কেন্দ্রীয় এলাকায় সৈন্যরা টহল শুরু করে। কিন্তু এর মধ্যেও রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বিক্ষোভ চলে।

বেকারত্ব, অদক্ষতা ও দুর্নীতির বিস্তার নিয়ে ক্ষুব্ধ কিছু প্রতিবাদকারী বাগদাদে ছোট একটি বিক্ষোভ শুরু করেছিল। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করার পর বিক্ষোভ সহিংস রূপ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরাকে সরকারবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১৮

আপডেট টাইম : ১০:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯