ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বৈঠকের ঘোষণা দিয়েই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মাত্র একদিন আগেই উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে যাচ্ছে। এর মধ্যেই বুধবার কমপক্ষে একটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এবং জাপানের কর্মকর্তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ায় যৌথ বাহিনীর প্রধান জানিয়েছেন, বুধবার সকালে উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাংওন প্রদেশের ওনসান বন্দরের কাছে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এটি ৪৫০ কিলোমিটার দূরত্বে গিয়ে জাপান সাগরে পড়েছে।

এক বিবৃতিতে জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া সম্ভবত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সাগরে থাকা বিভিন্ন জাহাজকে সতর্ক থাকতে বলা হয়েছে। জাপান সরকারের মুখপাত্র ইয়োসিহাইড সুগা বলেন, কয়েক মিনিটের ব্যবধানে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) পড়েছে।

গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠকের পর এ নিয়ে নয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় দ্বীপে পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়ে দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হয়। এরপর গত ফেব্রুয়ারিতেও দ্বিতীয়বারের মতো বৈঠক করেন কিম এবং ট্রাম্প।

যদিও ওই বৈঠক ব্যর্থ হয়েছে। কারণ শেষ পর্যন্ত তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। মাত্র একদিন আগেই পিয়ংইয়ংয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে শনিবার কার্যকরী আলোচনীয় যেতে সম্মত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বৈঠকের ঘোষণা দিয়েই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আপডেট টাইম : ১১:৪৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯