ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

পেঁয়াজের বাজার তদারকিতে সরকারের উচ্চপর্যায়ের ১০ কর্মকর্তা মাঠে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পেঁয়াজ রফতানির ওপর ভারত সরকারের নিষেধাজ্ঞায় বাংলাদেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় পেঁয়াজের বাজারের সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের জন্য সরকারের উচ্চপর্যায়ের ১০ কর্মকর্তা মাঠে নেমেছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের ১০ জন কর্মকর্তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার থেকেই কক্সবাজার, চট্টগ্রাম, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, দিনাজপুর, পাবনা, সাতক্ষীরা, সিরাজগঞ্জ ও শরীয়তপুর জেলার বাজারগুলোয় তদারকি শুরু করেছেন ওই কর্মকর্তারা। এ ছাড়া প্রতিটি জেলা প্রশাসনও এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ঋণপত্র বা এলসি মার্জিন এবং সুদের হার কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে। স্থল ও নৌবন্দরগুলোয় আমদানি করা পেঁয়াজ দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে খালাসের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে।

এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন হাটবাজারে পেঁয়াজ পরিবহন এবং দেশের ভোমরা, সোনা মসজিদ, হিলি ও বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি নির্বিঘ্ন করতে সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া দেশে পেঁয়াজের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে টিসিবির মাধ্যমে ট্রাক সেলে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পেঁয়াজ আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে ইতিমধ্যে কয়েকটি বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি বৃদ্ধি ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া কোনো ব্যবসায়ী পেঁয়াজ মজুত, কৃত্রিম উপায়ে মূল্যবৃদ্ধির চেষ্টা এবং স্বাভাবিক সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দিয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার

পেঁয়াজের বাজার তদারকিতে সরকারের উচ্চপর্যায়ের ১০ কর্মকর্তা মাঠে

আপডেট টাইম : ০৯:০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯