ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

‘ক্যাসিনো সেলিম’কে নিয়ে গুলশানের কার্যালয়ে অভিযান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
  • ৩১০ বার
হাওর বার্তা ডেস্কঃ অনলাইনে ক্যাসিনো পরিচালনার অভিযোগে সেলিম প্রধান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর রাতে তার কার্যালয়ে অভিযান চালিয়েছে র‌্যাব। এর আগে সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা খ্যাত সেলিম প্রধানের থাই এয়ারের একটি ফ্লাইটে করে ব্যাংকক যাওয়ার কথা ছিল।

র‌্যাব জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারযোগে (টিজি-৩২২) একটি ফ্লাইটে করে ব্যাংকক যাচ্ছিলেন সেলিম। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে বিমানেও ওঠেন তিনি। তথ্য পেয়ে র‌্যাবের একটি টিম বিমানের বিজনেস ক্লাস থেকে তাকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসে। অভিযানের কারণে ফ্লাইটটি ছেড়ে যেতে বিলম্ব হয়। পরে বিকেল ৩টায় ওই ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায়।

এরপর সোমবার রাত সাড়ে ৯টায় র‌্যাব-১-এর একটি দল গুলশান-২-এর ১১/এ রোডের ৯৯ নম্বর বাড়িটি ঘিরে ফেলে। কিছুক্ষণ পর তারা ভবনটিতে সেলিম প্রধানের কার্যালয়ে প্রবেশ করে। রাত পৌনে দুই টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অভিযান চলছিল।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘বিদেশে চলে যাওয়ার সময় বিমানবন্দর থেকে সেলিমকে আটক করা হয়। পরে তাকে র‌্যাব-১-এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়।’

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূল হোতা সেলিম। তিনি অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত। অনলাইন ক্যাসিনোর মাধ্যমে আয় করা টাকা তিনি বিদেশে পাচার করতেন।

র‌্যাবের অপর একজন কর্মকর্তা জানান, সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি আছে, যাদের ওয়েবসাইটেই ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনো ব্যবসা রয়েছে। প্রধান গ্রুপের কোম্পানি জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপার্সের নাম রয়েছে ঢাকা চেম্বারের সদস্যদের তালিকায়। সেলিম প্রধানের অফিসের ঠিকানা দেওয়া হয়েছে গুলশানে। সেখানেই পি২৪ গেইমিংয়ের অফিস। আর ফেইসবুক পেইজে দেওয়া তথ্য অনুযায়ী সেলিম থাকেন থাইল্যান্ডে।

জানা যায়, সেলিম প্রধান দীর্ঘদিন জাপান ছিলেন। বছর দশেক আগে বাংলাদেশে আসেন। হাতিরপুল প্লানার্স টাওয়ারে একটি অফিস নেন। একপর্যায়ে তিনি ক্যাসিনো কারবারে জড়িয়ে পড়েন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার

‘ক্যাসিনো সেলিম’কে নিয়ে গুলশানের কার্যালয়ে অভিযান

আপডেট টাইম : ০৬:৫৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯