হাওর বার্তা ডেস্কঃ দুর্গাপূজা উপলক্ষে ইলিশের প্রথম চালান যাচ্ছে ভারতে। শনিবার যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ইলিশের চালান পাঠানো হয়।
পশ্চিমবঙ্গের কলকাতাকে শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দেয়। এই ইলিশ কয়েক ধাপে আগামী ১০ অক্টোবরের মধ্যে পৌঁছাবে পশ্চিমবঙ্গে।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ শুভেচ্ছা হিসেবে পাঠানো হচ্ছে। তবে এটি রপ্তানির কোনো বিষয় নয়। শুধু একবারই পাঠানো হবে। পশ্চিমবঙ্গে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।
বাণিজ্য সচিব তখন বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা শুভেচ্ছা মূল্যে বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে। ২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ। এরপর থেকে বৈধভাবে বাংলাদেশের ইলিশ আর কলকাতায় যায় না।
Reporter Name 






















