ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমেরিকার সঙ্গে আলোচনা হতে পারে কেবল বন্দি বিনিময় নিয়ে: ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত। তবে এ আলোচনা হতে হবে কেবল বন্দিবিনিময়ের ব্যাপারে।

তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি শুক্রবার বলেন, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাবেদ জারিফ বন্দি বিনিময়ের ব্যাপারে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। খবর পার্সটুডের।

তবে এ আলোচনায় অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

মুসাভি এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া ও আমেরিকার কারাগারে আটক থাকা ইরানি নারীর মুক্তির প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

গত মঙ্গলবার আমেরিকার একটি ফেডারেল আদালত ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে ইরানি নারী নেগার কুদসকানিকে ২৭ মাসের কারাদণ্ড দেয়।

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা ইলেকট্রনিক্স সামগ্রী আমদানির চেষ্টা করার দায়ে ২০১৭ সালের গোড়ার দিকে অস্ট্রেলিয়ার পুলিশ কুদসকানিকে দেশটি থেকে আটক করে এবং পরে আমেরিকার কাছে হস্তান্তর করে।

এরইমধ্যে ওই ইরানি নারীর ২৭ মাসের কারাদণ্ড ভোগ করা হয়ে গেছে বলে তাকে মুক্তি দেয়ারও নির্দেশ দিয়েছে মার্কিন ফেডারেল আদালত।

মুসাভি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা লঙ্ঘনের অজুহাতে যেসব ইরানি নাগরিককে আটক করা হয়েছে তাদেরকে মার্কিন কারাগার থেকে মুক্ত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমেরিকার সঙ্গে আলোচনা হতে পারে কেবল বন্দি বিনিময় নিয়ে: ইরান

আপডেট টাইম : ০৪:৩৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯