ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন সম্পদের সুফল ভাগাভাগির ইসলামী পদ্ধতি শান্তি আলোচনা ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, আশঙ্কা যুক্তরাষ্ট্র-ইরান-কাতারের ভূমি অফিসে না গিয়েই মিলবে খতিয়ান, নামজারি ও কর দেওয়ার সুবিধা বাংলাদেশের হৃদয় ভেঙে সাফে প্রথমবার ফাইনালে পাকিস্তান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সিদ্ধান্ত গুগলের, পাবেন যেসব সুবিধা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমানবাহিনীর ৩৫৮ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫
  • ৭৩৫ বার

জাতিসংঘ শান্তি মিশনে অংশ নিতে কঙ্গো যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ৩৫৮ সদস্য। এতে ৯ জন মহিলা অফিসার রয়েছেন।

এদের মধ্যে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে নেতৃত্ব দেবেন এয়ার কমডোর মো. মর্তুজা কামাল।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

এদিন সকালে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশারে আয়োজিত এক অনুষ্ঠানে কঙ্গোগামী অফিসারদের দিকনির্দেশনা দেন বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার।

এসময় তিনি অফিসারদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বিমানবাহিনী ও দেশের সুনাম বয়ে আনার আহ্বান জানান। বক্তব্যের পর মিশনের সাফল্য কামনায় একটি বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন অফিসাররা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবৈধ অস্ত্রের মুখে জিম্মি পাহাড়ের পর্যটন

কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমানবাহিনীর ৩৫৮ জন

আপডেট টাইম : ১১:৩৭:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫