ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইমরানের সহায়তা চান ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • ২৭৯ বার

হাওর বার্তাঃ ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার এমন কথাই বলেছেন ইমরান খান। তিনি বলেন, মধ্যস্থতার অংশ হিসেবে তিনি ইতিমধ্যে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথাও বলেছেন।

১৪ সেপ্টেম্বর সৌদি আরবের তেল শোধনাগার স্থাপনায় হামলার ঘটনায় ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। সেই ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনার জেরে সৌদিতে সেনা পাঠানোরও ঘোষণা দিয়েছে পেন্টাগন।

এর মধ্যে গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পরদিন জাতিসংঘে সাংবাদিকদের ইমরান খান বলেন, ‘ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরপরই আমি প্রেসিডেন্ট রুহানির সঙ্গে কথা বলেছি। আমি চেষ্টা করছি, মধ্যস্থতা করছি, এর বেশি কিছু আমি এখন বলতে পারছি না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইমরানের সহায়তা চান ট্রাম্প

আপডেট টাইম : ০৪:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯