ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

দশম সংসদের ৮ম অধিবেশন আজ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫
  • ৪৬৫ বার

দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন আজ বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। এটি হবে চলতি বছরের তৃতীয় অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। আজ বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ৮ম অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ চূড়ান্ত করা হবে। সংসদসচিবালয় সূত্রে জানা গেছে, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। তাই এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। এ অধিবেশনে রাষ্ট্রপতির পারিতোষিক ও অন্যান্য ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। জানা গেছে, সংসদে নতুন চারটিসহ মোট ১৪টি বিল জমা রয়েছে। এছাড়াও অধিবেশন চলাকালে আরও কয়েকটি বিল জমা হতে পারে। এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিলও থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দশম জাতীয় সংসদের ৭ম অধিবেশন গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে গত ১০ সেপ্টেম্বর শেষ হয়। মোট ৮টি কার্যদিবসের এ অধিবেশনে ৬টি সরকারি বিল পাস করা হয়।উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে। দশম সংসদের যাত্রা শুরু হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি। ১০ এপ্রিল প্রথম অধিবেশন শেষ হয়। বর্তমান সরকারের প্রথম বাজেট ও দ্বিতীয় অধিবেশন ২০১৪ সালের ৩ জুন শুরু হয়ে ৩ জুলাই শেষ হয়। তৃতীয় অধিবেশন শুরু হয় ২০১৪ সালের ১ সেপ্টেম্বর। মোট ১৪ কার্যদিবসের ওই অধিবেশন শেষ হয় ১৮ সেপ্টেম্বর। চতুর্থ অধিবেশন ২০১৪ সালের ১৩ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে ১০টি সরকারি বিলের মধ্যে ৭টি পাস হয়। পঞ্চম অধিবেশন ১৯ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ২ এপ্রিল। মোট ৩৯ কার্যদিবসের এ অধিবেশনে ৮টি বিল পাস হয়। ৬ষ্ঠ অধিবেশন শুরু ১ জুন শুরু হয়ে শেষ হয় ৮ জুলাই। মোট ২৬ কার্যদিবসের ওই অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

দশম সংসদের ৮ম অধিবেশন আজ শুরু

আপডেট টাইম : ১০:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫