ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমাকে নোবেল দেয়া উচিত: ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯৮ বার

হাওর বার্তাঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বহু কারণেই আমাকে নোবেল পুরস্কার দেয়া উচিত; যদি তারা এটি নিরপেক্ষভাবে দেয়। কিন্তু এটি যথাযথভাবে দেয়া হয় না। সোমবার নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। কাশ্মীর সঙ্কট নিরসনে সহায়তা করতে পারলে এর জন্য নোবেল পুরস্কার পেতে পারেন। সংবাদ সম্মেলনে আগত সাংবাদিকদের মধ্য থেকে এমন আলাপ উঠার পর উপরোক্ত মন্তব্য করেন ট্রাম্প।

২০০৯ সালে নিজের পূর্বসূরি বারাক ওবামাকে কেন নোবেল দেয়া হয়েছিল; তা নিয়েও উষ্মা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। তিনি বলেন, তারা ওবামাকে প্রেসিডেন্ট পদে আরোহণের সঙ্গে সঙ্গেই এ পুরস্কার দিয়েছিল। কেন তাকে এটা দেয়া হলো সে সম্পর্কে ওবামার কোনো ধারণাই ছিল না। এর কারণ কি আপনাদের জানা আছে? এদিন কাশ্মীর ইস্যুতে ফের মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে তিনি বলেন, পাকিস্তান ও ভারত উভয়ে চাইলে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতায় তিনি প্রস্তুত রয়েছেন। কাশ্মীর নিয়ে মধ্যস্থতায় রাজি কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি যদি সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই তা করব। আমি প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এটা একটা জটিল বিষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমাকে নোবেল দেয়া উচিত: ট্রাম্প

আপডেট টাইম : ১২:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯