ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফ্রান্সে মসজিদে গাড়ি হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২৩ বার

হাওর বার্তাঃফ্রান্সের পূর্বাঞ্চলীয় কোলমার শহরের একটি মসজিদে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে কোলমার গ্র্যান্ড মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, এটি গাড়ি হামলা নাকি আত্মঘাতী হামলা ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলায় মসজিদে প্রবেশের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালক ছাড়া কেউ হতাহত হয়নি।

ভিডিওতে দেখা যায়, মসজিদে প্রবেশের দরজায় আঘাত হানা প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তবে এটি মসজিদের ভেতরে ঢুকতে ব্যর্থ হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই এলাকা ঘিরে ফেলে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘাড়ে ছুরিকাহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে চালক নিজেই ঘাড়ে ছুরি চালিয়েছে নাকি অন্য কেউ ছুরিকাঘাত করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতর থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ওই চালককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ কর্মকর্তারা।

স্থানীয় প্রশাসন বার্তা সংস্থা এএফপিকে জানায়, রাত ৮টার সামান্য আগে এক ব্যক্তি প্রাইভেটকার নিয়ে গ্র্যান্ড মসজিদের প্রবেশ পথে আঘাত করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

তারা বলেন, এ ঘটনায় চালক ছাড়া অন্য কেউ হতাহত হয়নি। চালককে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফ্রান্সে মসজিদে গাড়ি হামলা

আপডেট টাইম : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯