ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পানির নীচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • ৩১৫ বার

হাওর বার্তাঃতানজানিয়ায় ছুটি কাটানোর সময় বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন এক আমেরিকান নাগরিক। স্টিভ ওয়েবার ও তার মেয়ে বন্ধু কেনেশা অ্যান্টোয়াইন পেম্বা দ্বীপের মান্টা রিসোর্টের একটি অর্ধনিমজ্জিত ক্যাবিনে অবস্থান করছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যায় মি. ওয়েবার পানির নিচে থেকে তার মেয়ে বন্ধুকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। মি. ওয়েবার হাতে লেখা একটি প্রস্তাব যখন মিজ অ্যান্টোয়াইন দিচ্ছিলেন তখন তিনি ক্যাবিনের ভেতর থেকে ঘটনার ভিডিও করছিলেন।

ফেসবুক পোস্টে মি. ওয়েবারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে মিজ অ্যান্টোয়াইন লেখেন যে তিনি ‘আর ঐ গভীর পানি থেকে উঠে আসেননি।’

মান্টা রিসোর্টের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে মি. ওয়েবার ‘বৃহস্পতিবার দুপুরে আন্ডারওয়াটার রুম থেকে একা ডাইভ করার সময় দূর্ভাগ্যজনকভাবে ডুবে গেছেন।’

রিসোর্টটি এক বিবৃতিতে জানিয়েছে,‘গভীর দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর মান্টা রিসোর্টে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে।’

মি. ওয়েবার এবং মিজ অ্যান্টোয়াইন রিসোর্টের আন্ডারওয়াটার রুম চার রাতের জন্য ভাড়া করেন। রুমটি তীর থেকে প্রায় ২৫০ মিটার দূরত্বে অবস্থিত। পানির ১০ মিটার নীচে অবস্থিত ক্যাবিনটির ভাড়া প্রতি রাতে ১৭০০ ডলার।

লুইজিয়ানার ব্যাটন রুজের অধিবাসী মি. ওয়েবার তাদের অবস্থানের তৃতীয় দিনে সাঁতারের পোশাক পরে পানির নিচে নেমেছিলেন হাতে একটি চিরকুট নিয়ে। ভিডিওতে দেখা যায় চিরকুটটির লেখা রুমের ভিতর থেকে ভিডিও করতে থাকা মিজ অ্যান্টোয়াইনকে দেখানো সময় একটি আংটিও বের করেন মি. ওয়েবার। এরপরই সাঁতরে দূরে চলে যেতে দেখা যায় তাকে।

রিসোর্টের প্রধান নির্বাহী মি. সাওস বিবিসিকে জানান যে, পানিতে ‘কিছু একটা সমস্যা হয়েছে’ বলে তার কর্মীরা তাকে জানান, কিন্তু তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ‘আর কিছুই করার ছিল না।’

ফেসবুক পোস্টে মিজ অ্যান্টোয়াইন লেখেন- ‘ভাগ্যের নির্মম পরিহাসে যেটি আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হওয়ার কথা ছিল, সেটি সবচেয়ে দুঃখজনক দিনে পরিণত হলো।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তানজানিয়ায় মারা যাওয়া ব্যক্তি মার্কিন নাগরিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পানির নীচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মৃত্যু

আপডেট টাইম : ০১:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯