ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ক্যাসিনোর শামীম বিএনপির সৃষ্টি : এলজিআরডিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৬৩ বার

হাওর বার্তাঃস্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দুর্নীতিকে ওয়াশ আউট করে বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ দেশে রূপান্তর করা হবে। কোনোভাবেই অন্যয়ের সাথে সহাবস্থান করা যাবে না। বিএনপি দেশে অন্যায়-অত্যাচার-সন্ত্রাস-নৈরাজ্য ও দুর্নীতির বিষবৃক্ষ সৃষ্টি করেছে।

আজ শনিবার দুপুরে লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিতসভায় তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ ও যুবলীগকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সস্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলবাজি সহ্য করা হবে না। সে যেই হোক অন্যায়কারীদের সাথে সরকারের আপসের সুযোগ নেই।

ক্যাসিনোর শামীম বিএনপির সৃষ্টি উল্লেখ করে মন্ত্রী বলেন, যতই যুবলীগে যোগদান করেন, আপনাকে ক্ষমা করা হবে না। যুবলীগের বিরুদ্ধে যে অভিযান চলছে তা সকল জেলা-উপজেলা পর্যায়ে সকল সংগঠনের ক্ষেত্রে এই অভিযান অব্যাহত রাখার আহবান জানান মন্ত্রী।

পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম হিরার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইউনুছ ভুঁইয়া, উপজেলা যুবলীগ আহ্বায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এনায়েত উল্লাহ এফসিএ, কুমিল্লা জেলা পরিষদ সদস্য অ্যাড. আবু তাহের, অ্যাডভোকেট তানজিনা আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক অহিদ উল্লাহ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামিম, ছাত্রলীগ সভাপতি শিহাব খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ক্যাসিনোর শামীম বিএনপির সৃষ্টি : এলজিআরডিমন্ত্রী

আপডেট টাইম : ০৯:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯