ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দেশের হয়ে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০১৫
  • ৪৪৬ বার

দেশের হয়ে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার য়ানডে ক্যারিয়ারে ২০০ উইকেট ছুঁয়েছিলেন তিনি। গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ওয়ানডেতে ডেভিড মিলারের উইকেট ছিল মাশরাফির দুশতম শিকার। কিন্তু বাংলাদেশের হয়ে মাশরাফির উইকেট ছিল একটি কম। ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে খেলেছিলেন মাশরাফি। বেঙ্গুলুরুতে সেবার আউট করেছিলেন আফ্রিকা একাদশের হয়ে মাঠে নামা শন পোলককে। এই জিম্বাবুয়ে সিরিজের আগে তাই মাশরাফির ক্যারিয়ার উইকেট ২০০টি থাকলেও বাংলাদেশের হয়ে ছিল ১৯৯টি। শনিবার প্রথম ওয়ানডেতে দেশের হয়েও ২০০ হয়ে গেল মাশরাফির। মাইলফলক ছুঁতে অবশ্য এদিন বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। বোলিংয়ে এসেছিলেন তিনি পঞ্চম বোলার হিসেবে। তবে নিজের তৃতীয় ওভারেই পেয়ে যান কাঙ্ক্ষিত উইকেটের দেখা। সিকান্দার রাজার ব্যাট ছুঁয়ে বল আশ্রয় নেয় মুশফিকুর রহিমের গ্লাভসে। বাংলাদেশের হয়ে ওয়ানডে সবচেয়ে বেশি উইকেট আব্দুর রাজ্জাকের, ২০৭টি। শনিবার জিম্বাবুয়ের চার উইকেট নিয়ে সাকিবের হয়েছে ২০৫টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

দেশের হয়ে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি

আপডেট টাইম : ১১:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০১৫