ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

সৌদি আরবের তেলখনিতে ড্রোন হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকোর তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ও তেলখনিতে ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবারের এই ঘটনার কথা স্বীকার করেছে দেশটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, ড্রোন হামলার কারণে তেলখনির একটি এলাকায় সূর্যোদয়ের আগে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূচনা হয়। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

দাম্মামের কাছাকাছি বাকিয়াক প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ও খুরাইশ তেলখনির এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। তবে অনলাইনে ছড়িয়ে পড়া বাকিয়াকের একটি ভিডিওতে গুলিবর্ষণের শব্দ শোনা যায়। আকাশে ধোয়া ও জ্বলন্ত শিখা দেখা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত সৌদি প্রেস এজেন্সি জানায়, ড্রোন হামলার পরই আগুনের সূত্রপাত হয়।

তবে এ বিষয়ে আরামকোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সৌদি আরবের রাষ্ট্রীয় চ্যানেল এই নিয়ে কোনো খবর দেয়নি। প্রথম খবরটি পাওয়া দুবাই ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল আরাবিয়ার মাধ্যমে। তারা জানায়, আগুন নিয়ন্ত্রণের এসেছে। তবে ঘটনার বিস্তারিত বা কারণ উল্লেখ করেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

সৌদি আরবের তেলখনিতে ড্রোন হামলা

আপডেট টাইম : ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯