ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাটহাজারীতে প্রেমিকের ঘরে তরুণীর ঝুলন্ত লাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:২১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৪৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারের হাটহাজারী উপজেলায় প্রেমিকার ঘর থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের নাম তাহমিনা সুলতানা রেশমি (২৬)।

রোববার রাতে উপজেলার ১১ মাইলস্থ ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের মিনহাজ ম্যানশন থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

নিহত তাহমিনা সাতকানিয়া উপজেলার জোরপুকুরিয়া এলাকার ফরিদের বাড়ির মো. আবদুর নূরের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে হাটহাজারী থানার ওসি জানান, জোবরা গ্রামের যুবক জীবনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাহমিনার অনৈতিক সর্ম্পক চলছিল। কেউ কেউ এমনও বলছেন যে, স্বামী পরিত্যাক্তা তাহমিনার দ্বিতীয় স্বামী ছিলেন জীবন।

রোববার পরিবারের লোকজন বাসায় না থাকায় জীবন তাহমিনাকে নিয়ে বাসায় আসেন।এরপরই এ ঘটনা ঘটে।

হাটহাজারী মডেল থানার এসআই অজয় জানান,খবর পেয়ে জোবরা গ্রামের মিনহাজ ম্যানশনে প্রেমিক জীবনের শোবার ঘরের বৈদুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত তাহমিনার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. ইউছুফ নামে একজনকে আটক করা হয়েছে।তিনি ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা। ঘটনার পর থেকে জীবন পলাতক রয়েছে। তাকে আটক করা গেলে ঘটনার মূলরহস্য উৎঘাটন করা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাটহাজারীতে প্রেমিকের ঘরে তরুণীর ঝুলন্ত লাশ

আপডেট টাইম : ১২:১০:২১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯