ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নির্বাচন কমিশন ভবনে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার রাত ১ টার দিকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে নির্বাচন ভবনে আগুন লেগেছ। আমরা নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের নেতৃত্ব ঘটনার কারণ খুঁজে বের করার জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি।

কমিটির সদস্যদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা, এনআইডি বিভাগের পরিচালক, গণপূর্তের একজন কর্মকর্তা ও একজন সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন বলে জানান মাহবুব তালুকদার।

তিনি বলেন, কমিটিকে আগামী তিন কার্যদিবস তথা ১২ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভারপ্রাপ্ত সিইসি আরও বলেন, প্রধান নিবাচন কমিশনার দেশের বাইরে আছেন। তাকে এ ঘটনা জানানো হয়েছে। তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন।

প্রসঙ্গত, রোববার রাত ১১টা ৬ মিনিটে ১২ তলাবিশিষ্ট নির্বাচন কমিশনের ভবনের বেজমেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে।

ইসির একটি সূত্র জানায়, নির্বাচন কমিশন ভবনের বেসমেন্টে এক পাশে নতুন ইভিএম মেশিন রাখা ছিল। যেদিকে ইভিএম রাখা ছিল সেদিকেই আগুন লাগে। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এ এখনও জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নির্বাচন কমিশন ভবনে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

আপডেট টাইম : ১২:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯