ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গলাচিপায় লঞ্চ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পটুয়াখালীর গলাচিপায় ঢাকা-গলাচিপা রুটের এমভি বাগেরহাট-২ দোতলা লঞ্চ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লঞ্চের কোন যাত্রী তরুণীটির লাশ সনাক্ত করতে পারেনি।

গলাচিপা থানার পুলিশ ও বাগেরহাট-২ লঞ্চে দায়িত্বরত কর্মচারী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকার সদরঘাট থেকে এমভি লঞ্চটি গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় অন্যান্য যাত্রীদের সঙ্গে অজ্ঞাত তরুণীটিও সদরঘাট থেকে লঞ্চে ওঠে। যাত্রীরা লঞ্চ কর্মচারীদের জানিয়েছে, লঞ্চে ওঠার পর তরুণীটি তার সঙ্গে থাকা এক যুবক একসাথে বসে মুড়ি ও অন্যান্য খাবার খায়। পরে লঞ্চটি ফতুল্লা লঞ্চঘাটের পর ওই যুবকে আর দেখা যায়নি।

এ প্রসঙ্গে লঞ্চের সুপারভাইজার মো. আ. লতিফ বলেন, লঞ্চে তরুণীটির অসুস্থ হওয়ার খবর পেয়ে আমরা যাই এবং তার আত্মীয়-স্বজন খোঁজ করতে থাকি। কিন্তু লঞ্চ অনেক দূর চলে আসায় আমরা পরবর্তী ঘাটে চিকিৎসার জন্য অপেক্ষা করি। ধারণা করা হচ্ছে রাত দুইটার দিকে তরুণীটির মৃত্যু হয়।

তিনি আরো বলেন, তরুণীটির সঙ্গে থাকা শপিং ব্যাগের মধ্য থেকে একটি সাদা রুমালে লাল সুতা দিয়ে সেলাই করে লেখা ‘লামিয়া আলম’ আর হাতে মেহেদী দিয়ে লেখা ‘এলএ’। এছাড়া আর কোন তথ্য পাওয়া যায়নি।

এ বিষয় গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ বলেন, আমরা লঞ্চ থেকে অজ্ঞাত তরুণীটির লাশ উদ্ধার করেছি। তার বয়স আনুমানিক ১৮ থেকে ২০ হবে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গলাচিপায় লঞ্চ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯